প্রধান শিক্ষক এর বাণী
মানবজাতি মহান আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ সৃষ্টি। সমাজ ও দেশের শ্রেষ্ঠ সম্পদ। তাঁকে মহান আল্লাহ তায়ালা দিয়েছেন-বিবেক,বুদ্ধি,স্বাধীনভাবে চিন্তা করার শক্তি,জ্ঞান কর্মদক্ষতা অর্জনের ক্ষমতা এবং সর্বোপরি নেতৃত্বদান ও আনুগত্য করার যোগ্যতা। এ সকল গুনাবলী অর্জনের একমাত্র উপায় হলো যুগোপযোগী ধারাবাহিক শিক্ষা অর্জন। এ প্রয়োজন পূরণে অত্র বিদ্যালয় জাতীয় শিক্ষানীতির অধীনে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাকার্যক্রম সমূহ বাস্তবায়নের দায়িত্ব পালন করে যাচ্ছে।
বিদ্যালয়ের মূলমন্ত্র হলো শিক্ষার্থীদের পরিপূর্ণ আলোকিত মানুষ করে গড়ে তোলা। শিক্ষার্থীরা হবে সুনাগরিক,তারা হবে দেশ ও জাতীর সম্পদ,তারা হবে সৎ,সুখী,সুন্দর,পবিত্র মানুষ। তারা মৌলবাদী বা চরমপন্থী হবে না বরং হবে উদার এবং সৃষ্টিকর্তার উপরে বিশ্বাসী। তারা হবে বিজ্ঞান মনস্ক ও প্রকৃতি বান্ধব এবং মানুষের প্রতি শ্রদ্ধাশীল।
বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতি আমার বিশেষ পরামর্শ, তোমরা তোমাদের সময়ের সদ্ব্যাবহার কর,নিয়মিত পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহপাঠক্রমিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ গ্রহন কর। বিদ্যালয়ের সকল ...
আরো পড়ুন








